শহিদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

চাঁদপুর খবর রিপোর্ট : ১৪ ডিসেম্বর চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মো.নাজমুল হাসান সরকার।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি : চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে ২টি উপ- কমিটি ও ৫টি সিদ্ধান্ত নেয় হয়। উপ-কমিটি হলো- পুষ্প অর্পণ ও আলোচনা উপ-কমিটি। ১৪ ডিসেম্বর জেলার বিভিন্ন সরকারি বিভাগের পক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে দিবসটির তাৎপার্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্টিত হবে। সুবিধাজনক সময়ে- মসজিদ, মন্দির ,গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা।

সম্পর্কিত খবর