
স্টাফ রিপোর্টার: ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম -৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার উপর হামলা সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।
গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়ে।
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহজাহান মিশনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী,
সহ-সভাপতি অ্যাড. কুহিনূর রশীদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বলেন,একটি মহল পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।“দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদি গুলিবিদ্ধের ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।আমাদের চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদ উল্ল্যার উপর হামলার ঘটনা একই সূত্রে গাথা।আমরা অবিলম্বে দুটি ঘটনার দ্রুত বিচার দাবী করছি।
উল্লেখ্য এই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করবে জেলা বিএনপি।



