চাঁদপুর এভারগ্রীন ক্লাব সিজন -১৩ নতুন সদস্য বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: চাঁদপুর এভারগ্রীন ক্লাবের সিজন -১৩ নতুন সদস্য বরন অনুষ্ঠান ও হাঁস পাটি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ রাতে শহরের স্টেডিয়াম রোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া।

তিনি তার বক্তব্য বলেন এ ক্লাবটি প্রতি বছরই নতুন নতুন কিছু আয়োজন করে থাকেন। আমি ও এই জেলাতে যোগদানের পরে ক্লাবটির সাথে জড়িত হয়েছি। এ ক্লাবটিতে সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তরা নিয়মিত খেলাধুলা করে থাকেন। ক্লাবটি প্রতি বছরেই খেলাধুলাট পাশাপাশি ফ্যামিলি সদস্যদের নিয়ে ভালো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

ক্লাবের সভাপতি ও চাঁদপুর ড্যাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ জামাল উদ্দিন রুমির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

ক্লাবের সিনিয়র সদস্য গিয়াস কবির ও মাসুদুর রহমানের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা কবির হোসেন, ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুইয়া, পৌরসভার পৌর নিবাহী কমকতা মুহাম্মদ নুর আজম শরীফ প্রমুখ।

সম্পর্কিত খবর