
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা দলের নেতৃবৃন্দ।
গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় তার নিজ বাড়ির পারিবারিক করবস্থানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার আহবায়ক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ্ াআবুল কালাম চিশতীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা মরহুমরে কবর জিয়ারত করেন। বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী নব গঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার যুগ্ম-আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন আলফু, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন গাজী, বীর মুক্তিযোদ্ধা শহিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তপাদার, মরহুমের বড় ভাই ডা. ইমাম উদ্দিন ঢালী,
মরহুমের ভাতিজা ও সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তামিমসহ স্থানীয় মুসল্লিরা। বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার সময় গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছিলেন চিরকুমার। তাঁকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



