শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর বনবিভাগের সহায়তায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

১১ডিসেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, চাঁদপুর বন বিভাগের কম্পিউটার অপারেটর মো: আমির হোসেন, বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর