
সংবাদ বিজ্ঞপ্তি: চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক ও এসিজির
অ্যাডভোকেসি সভা গতকাল ০৯ ডিসেম্বর ২০২৫ সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সনাকের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভ‚মিসেবা এখন অনলাইন হওয়ার কারণে সেবা দিতে এখন দেরি হয়
না। ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারনে সাধারণ জনগণ প্রতিনিয়ত দালাল দ্বারা প্রতারিত হচ্ছে।
ভূমিসেবা নিতে দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন। ভূমিসেবার মানোন্নয়নে সিটিজেন
চার্টার, প্রান্তিক ও নারীদের জন্য সেবার সহজীকরণ, ব্রেস্ট ফিডিং কর্ণার ও দালালের দৌরাত্ম রোধে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। আমি চেষ্টা করি বৈধভাবে ও ভূমি আইনের নিয়মের
মধ্যে থেকে ভূমিসেবা নিশ্চিত করতে। আমার বাহিরে কোন কাজ না থাকলে আমি ৯-৫টা অফিস করি। ৫টার
পর আমরা অফিসে কাজ করলে গেইট তালাবদ্ধ থাকে।
কেউ ঢুকতে পারে না। ভ‚মি বিষয়ে সেবা তৃণমুল
পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়নভিত্তিক প্রচারণার জন্য বিলবোর্ড টানানোর ব্যবস্থা করা হবে বলে
তিনি জানান। তিনি এরধরণের একটি অ্যাডভোকেসি সভা আয়োজন করার জন্য সনাক ও এসিজি গ্রæপকে
ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ
আলমগীর পাটওয়ারী বলেন, ভ‚মিসেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষও আগের তুলনায়
অনেক বেশি সচেতন হয়েছে। তিনি আরও বলেন, আমরা তথ্য না জানার কারণেই প্রতিনিয়ত হয়রাণী হচ্ছি।
আমাদের সেবা বিষয়ে তথ্য জানতে হবে।
মানুষ যত বেশি তথ্য জানবে তত বেশি দুর্নীতি কম হবে। ভ‚মিসেবা
বিষয়ে আরও বেশি প্রচারণা করার আহŸান জানান তিনি। অনলাইনভিত্তিক হওয়াতে ভ‚মিসেবা অনেক বেশি
সহজ হয়েছে। তিনি আজকের এই ফলপ্রসু সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-
অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার
জেসী, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, অ্যাডভোকেট পলাশ মজুমদার, এসিজি গ্রæপের সদস্য সাইফুল
ইসলাম আকাশ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইয়েস, এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ।
বার্তা প্রেরক
মোঃ মাসুদ রানা, এরিয়া কো-অর্ডিনেটর, টিআইবি, চাঁদপুর।



