
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার বহরী আড়ং বাজারে মেসার্স তপাদার এন্টারপ্রাইজ দোকানের মালিক সেলিম তপাদার এর উপর মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার ঘটনায় এজহারভুক্ত ১নং আসামী স্থানীয় বহুল আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জহির মিজি(৪২)কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল ৯ডিসেম্বর (মঙ্গলবার) মতলব দক্ষিন থানার এসআই মো: সাইফুল সন্ধ্যা ৬টায় বহরী আড়ং বাজারে সফলভাবে অভিযান পরিচালনা করে ১নং আসামী জহির মিজিকে গ্রেফতার করে। মতলব দক্ষিন থানার মামলা নং-১১, তারিখ: ৩০/১১/২০২৫খ্রি এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে মতলব দক্ষিণ থানার ওসির তত্ত্ববধানে অবশেষে সন্ত্রাসী ও চাঁদাবাজ জহির মিজি(৪২)কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ । তার বিরুদ্ধে দীঘদিন যাবত এলাকায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কমকান্ডের অভিযোগ রয়েছে । এলাকাবাসী গতকাল দৈনিক চাঁদপুর খবরকে এই অভিযোগ জানিয়েছে ।
গত ৩০নভেম্বর মতলব দক্ষিন থানায় ভিকটিম সেলিম তপদার এর স্ত্রী নুর নাহার আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার ধারা-৩২৩/৩২৪/৩৫৪/৩০৭/৪৪৮/৫০৬(২), পেনাল৷ কোড ১৮৬০।
মামলায় এজহারভুক্ত আসামীরা হলো-১। জহির মিজি (৩৮), ২। মনির মিজি (৪২), সর্ব পিতা-মৃত ফজলুল হক মিজি, উভয় সাং-বহরী, পোঃ নেছার আড়ং বাজার, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর।
জানা যায়, চাঁদপুর পুলিশ সুপার এর নির্দেশনায় মতলব দক্ষিন থানায় অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা পাওয়ায় এজহার ভুক্ত করেন।
এজহার সূত্রে জানা যায়, ২৫নভেম্বর ভিকটিম সেলিম তপাদার এর স্ত্রী নুর নাহার আক্তার (৩২), স্বামী-সেলিম তপাদার, হাল সাং-বহরী, পোঃ নেছার আড়ং বাজার, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, স্থায়ী সাং-হামানকর্দ্দি, পোঃ শাহতলী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে ৩০নভেম্বর অভিযোগটি এজহার হিসেবে নথিভুক্ত করা হয়।
ভিকটিম জানায়, আসামী বিবাদীকে ২৪ঘন্টার মধ্যে মামলা তুলে না নিলে আড়ং বাজার থেকে উচ্ছেদ করার হুমক-ধামকি প্রদান করে।



