
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদ গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
তিনি এর পূর্বে শরীয়তপুর জেলার সখিপুর, যমুনা সেতু পূর্ব থানা, ওসি ডিবি , ফরিদপুর জেলা সমূহে অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন। চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী গতকাল সন্ধ্যায় বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন।
এদিকে বিদায়ী চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ মো. বাহার মিয়াকে ঢাকা পুলিশ রেঞ্জে বদলী করা হয়েছে।



