
মাসুদ হোসেন : সাবেক প্রধনমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর ইউনিয়নের মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত দোয়ার আয়োজন সম্পন্ন হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মোশাররফ কারী, দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, বিএনপি নেতা আব্দুর ছাত্তার বেপারী, শাহাজান হাজী, হাবিব পাটওয়ারী।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের পর এটিই ছিল প্রথম আয়োজন। এই আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। তিনি দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
আজ তিনি অনেক অসুস্থ। দেশের ১৮ কোটি মানুষ তার রোগমুক্তি কামনায় দোয়া করছেন। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল সর্বদা পাশে থাকবে। উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলামের মিলাদ ও দোয়া পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন খান রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ,
ইব্রাহিম খান মুন্না, জুলহাস পাটওয়ারী, সদস্য আনাছ গাজী, মাহফুজ হোসেন, পারভেজ হাজী, মনির বেপারী, রাসেল গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা মুকবুল হোসেন, জহির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন,
দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন মৎসজীবীদলের সভাপতি আলমগীর গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।



