অতিরিক্ত সচিব আফজালুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটির সদস্য নির্বাচিত

সমির ভাট্রাচার্য্য : চাঁদপুরের মতলবের কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মোঃ আফজালুর রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

তার এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। জানা যায়, দীর্ঘ সরকারি চাকরি জীবনে তিনি সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে অবসর গ্রহণ করেন। বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করে তিনি সুনাম অর্জন করেছিলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং কমিটিতে তার নির্বাচিত হওয়ায় মানবিক সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। স্থানীয় সমাজবদ্ধদের মতে, এই দায়িত্ব প্রাপ্তি মতলবের জন্য একটি গৌরবের বিষয় এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।

সম্পর্কিত খবর