
চাঁদপুর খবর রির্পোট: ঢাকার উত্তরায় অনুষ্ঠিত মাঠ ও ছাদ বাগানের সফল কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশের প্রকৃত কৃষকদের নিয়ে গঠিত সবচেয়ে বড় ফেসবুক কমিউনিটি “কৃষকের প্রাণ কৃষি পরিবার”–এর প্রাণবন্ত আয়োজন এটি।
সম্প্রতি ঢাকা উত্তরায় মাঠ ও ছাদ বাগানের সফল কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহন করেন চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলী গ্রামের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কৃষিবিদ প্রফেসর ড. এম এ রহিম।
সম্মাননা স্মারক গ্রহনকালে এক প্রতিক্রীয়ায় সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন বলেন, পুরস্কার বা সম্মাননা—নিজে গ্রহণ করা আনন্দের, যোগ্য কাউকে তুলে দিতে পারাটাও এক বিশাল তৃপ্তি। সত্যিই আমি সৌভাগ্যবান।
তথ্যসূত্র :সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিনের ফেসবুক আইডি থেকে সংগ্রহকৃত।



