
আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান শনিবার (৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



