চাঁদপুরে অন্ধ হাফেজদের মাঝে ছাত্তার খান ফাউন্ডেশনে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোটার: অন্ধ হাফেজদের মাঝে আঃ ছাত্তার খান ফাউন্ডেশনর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ সকালে শহরের চেয়ারম্যান ঘাট এলাকাস্থ মুক্তি আবাসিক হোটেলে দ্বিতীয় তলায় ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,হতদরিদ্র, ছিন্নমূল, ভবঘুরে, প্রতিবন্ধি, ও অন্ধ হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিল ফাউন্ডেশনের চেয়ারম্যান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীর আলম খান মন্জু,যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান খন্দকার,সদস্য ওয়াহিদা আক্তার মুন্নী, ফজলে রাব্বি, হাফেজে কোরআন অন্ধ কল‍্যান সমিতির সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নূর আলম সহ অন্যান্যরা।

এসময় ২০ জন কোরআনে হাফেজদের নগদ অর্থ সহ কম্বল বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ নূর আলম।

সম্পর্কিত খবর