
চাঁদপুর খবর রির্পোট: আগামী ৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার সকাল ১০ টায় অঙ্গীকার পাদদেশে চাঁদপুর মুক্ত দিবস উদযাপন করা হবে।
গতকাল ২ডিসেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, দিবসটির কর্মসূচিতে বীর শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।



