চাঁদপুর সদরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের মতবিনিময় সভা বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় তিনি চাঁদপুর সদর উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি হয়ে স্ব স্ব দপ্তরের কার্যক্রম গুলোর বিষয়ে খোঁজ খবর নেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রাকিবুল হাসান ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক,

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার তপন কুমার,

উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোঃ হারুনুর রশীদ হীরা (অঃ দাঃ), তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, জেলা বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ আখন্দ রোকন, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আহমেদ, চান্দ্রা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খন্দকার বসির আহমেদ, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা বেগম, ইব্রাহিমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন,

লক্ষীপুর মডেল ইউপি কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম, কল্যাণপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুন হোসেন, উপজেলা পরিষদের সিএ ওয়ালিউল্ল্যাহ পলাশসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা প্রমুখ।

সম্পর্কিত খবর