মতলব দক্ষিণে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে সৌরভ খাঁন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর-২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকার খাঁন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ কালিকাপুর এলাকার খাঁন বাড়ির কায়েস খাঁনের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু সৌরভ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

সম্পর্কিত খবর