
স্টাফ রিপোটার : আশ্রয়ন প্রকপ্লের খাল ভরাট ও চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির প্রতিবাদ করায় প্রতিপক্ষ ইব্রাহিমপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দার চর মুকন্দি গ্রামের মৃত হাসান শেখের ছেলে সাব্বির শেখ (২৫)কে নৌকা কিনতে যাবার পথে ঈদগাহ ফেরি ঘাট এলাকা থেকে অপহরন করে নিয়ে যায় বরে তার পরিবার দাবী করে।
স্হানীয়রা জানতে পেরে আইন শৃঙ্খলা বাহিনী জরুরী সেবার নাম্বারে কল দিলে শরিয়তপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে সখিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা বেরাচাক্কি গ্রামের সৈয়দ মাঝির দোকানের সামনে থেকে ১ ডিসেম্বর সোমবার রাত পৌনে ৯ টায় তাকে উদ্ধার করে।
ঘটনা সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের খাল ভরাট ও চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃস্টি করে স্হানীয় ইউনুস কোম্পানি। এ কোম্পানি বিরুদ্ধে আশ্রয়ন প্রকপ্লের বাসিন্দারা প্রতিবাদ করে। এ নিয়ে মামলা মোকদ্দমা চলছে। এদের ঘায়েল করতে ইউনুস কোম্পানির পক্ষ নিয়ে সখিপুর থানার চরসেন্সের ইউনিয়নের ৯ নং ওয়াডের সাবেক মেম্বর সৈয়দ মাঝির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাব্বির শেখকে অপহরন করে সখিপুর থানার বেরাচাক্কি গ্রামে নিয়ে যায়।
সেখানে তাকে আটকে রেখে বেদম ভাবে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙ্গে ফেলে এবং শরীরের বিভিন্ন স্হানে আঘাতপ্রাপ্ত করে ।
এসময় সাব্বির শেখের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মোবাইল ফোন রেখে দেয়। তার পরিবারের লোকজন সখিপুর থানার সহায়তায় তাকে উদ্ধার করতে গেলে সাবেক মেম্বর সৈয়দ মাঝি তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখে বলে মোস্তফা ও জাহাঙ্গির হোসেন জানান। মুমূর্ষবস্হায় সাব্বির শেখকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।



