
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা পল্লী চিকিৎসক মোঃ হুমায়ুন কবিরের উপর থাকা স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) রাতে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ক্ষমা প্রার্থনা ও লিখতো আবেদনের পরিপ্রেক্ষিতে পল্লী চিকিৎসক মোঃ হুমায়ুন কবিরের স্থগিত আদেশ প্রত্যার করে তাকে স্বপদে ফিরিয়ে দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২১শে জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়। গত ২৫ আগস্ট চাঁদপুর সদর উপজেলা বিএনপি বরাবর ক্ষামা প্রার্থনা চেয়ে তার সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন।
মোঃ হুমায়ুন কবির কল্যানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ ফিরে পাওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে কল্যানপুর৷ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্য সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করেন।



