
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের শহীদদের তালিকা সংক্রান্ত ১০ খন্ডের স্মরনিকা সোমবার (১ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারকে প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা।
জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী জেলা প্রশাসকের নিকট জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার ১০ খন্ড তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজালাল খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।



