চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিরাতুন্নবী সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা কওমি সংগঠন এর উদ্যোগে সিরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রবিবার বিকাল ৩ টা হইতে এ সীরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারত দেওবন্দ এর ব্রিটিশ খেদাও আন্দোলনের সিপাহসালার সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী রহ.-এর ছোট সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী।

চাঁদপুর জেলা কওমি সংগঠনের সভাপতি মুফতী আবু সাঈদের সভাপতিত্বে, চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আল্লামা মামুনুল হক।

এসময় তিনি বলেন, আলেম-ওলামা ইসলামপন্থীরা ঈমানদারগণ, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা সত্যিকার অর্থে মুমিন তারা ক্ষমতায় গেলে তাদেরকে চরিত্র হবে, তাদের কি বৈশিষ্ট্য হবে সেটাও আল্লাহতালা কোরানে লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন রাষ্ট্র ক্ষমতার জন্য ৪ টা কর্মসূচি ঘোষণা করেছেন। মুমিনগণ রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামীনের কোরআনে ঘোষিত ৪ কর্মসূচি বাস্তবায়ন করবে। এগুলো হলো তারা নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, সৎ কাজের আদেশ জারি করবে ও অন্যায় এবং অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করে দিবে।

এক আল্লাহর সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, হজ্ব করা, রোজা রাখা এই পাঁচটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, ইসলামের বিধান। সূরা হজ্বের ৪১ নং আয়াতের মধ্যে এই কথাগুলো লেখা আছে। তাহলে আমরা পেলাম রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে। আল্লার রহমতে দুনিয়ার রং বদলে হয়ে যাচ্ছে, আগামীর পৃথিবীর রং পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বলছি যারা হীনমন্যতায় ভুগছেন আপনারা হীনমন্যতার খরচ থেকে বেরিয়ে আসেন, আমরা হীনমন্যতায় ভুগতে চাই না, আমরা সেই জাতি সম্মান, মর্যাদা, ক্ষমতা, আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। একটা জিনিস, আদর্শের মাধ্যমে সেই আদর্শের নাম ইসলাম, সেই আদর্শের নাম আল্লাহর কোরআন, আদর্শের নাম আমার পয়গম্বরের সুন্নাহর আদর্শ। ইসলামকে বাদ দিয়ে ক্ষমতায় থাকা যায় না।

এছাড়া বক্তব্য রাখেন, চট্টগ্রাম জামিয়াতুন নূর আল-আলামিয়ার আল্লামা ওবাইদুল্লাহ হামযা, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, হাতিয়ার মাওলানা নুরুল ইসলাম শরীফ।

এদিকে ১ জানুয়ারি সকাল ৯ টা থেকে জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলুম (ফুলছোঁয়া মাদরাসা), জামিয়া দারুল ঈমান (বেগম মসজিদ মাদ্রাসা,) এ কওমি সংগঠনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় মিজান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর