চাঁদপুরে বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “সব বাধা দূর করি, এইডস-মুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব এইডস দিবস-২০২৫ পালিত হয়েছে।

গতকাল ১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আল দীন। সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার জুবায়ের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী,চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সোহেল আহমেদ এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ।

বক্তারা বলেন, এইডস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো জরুরি। তারা আরও জানান, কুসংস্কার দূরীকরণ, নিরাপদ আচরণ প্রচলন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে পিএসটিসি, নবরূপ, ওয়াইডব্লিউসিএ, বাঁধন হিজড়া সংগঠনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর