
ইব্রাহিম খান : চাঁদপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।গতকাল ৩০ নভেম্বর রবিবার শহরের পুরান বাজার
১ ও ২ নং ওয়ার্ডের ওসমানিয়া কামিল মাদ্রাসা মাঠে দুপুর থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও অন্যতম সংগঠক ডাঃ সৈয়দ আহমদ কাজল–এর একনিষ্ঠ প্রচেষ্টায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
চিকিৎসকদের উপস্থিতিতে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই টিম থেকে ১ ও ২ নং ওয়ার্ডের শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ ড্যাব নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন
ডাঃ গফুর মিয়া — শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ।ডাঃ মাহবুব আলম (সাধারণ সম্পাদক, ড্যাব চাঁদপুর ও সহযোগী অধ্যাপক, শিশু সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ।
ডাঃ হারুন অর রশীদ — ভাইস প্রিন্সিপাল,চাঁদপুর মেডিকেল কলেজ, সহযোগী অধ্যাপক, সার্জারি,ডাঃ মীর মুনতাকিম হায়দার (রুমি) — হৃদরোগ বিশেষজ্ঞ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর। ডাঃ নূরে আলম মজুমদার সার্জারী। ডাঃ ওমর ফারুক — নাক, কান ও গলা বিশেষজ্ঞ,ডাঃ আব্দুল্লাহ আল মামুন — চর্ম ও যৌন বিশেষজ্ঞডাঃ রাকিব মিয়া — ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর,ডাঃ হুমায়ুন কবির শাকিব — মেডিসিন বিশেষজ্ঞ (২৫০ শয্যা হাসপাতাল)ডাঃ এ কে এম জিলানী — ডায়াবেটিক হাসপাতাল।
ডাঃ মুজাহিদ — প্রিমিয়ার হাসপাতাল, চাঁদপুর,ডাঃ সামিয়া — গাইনী বিশেষজ্ঞ
,ডাঃ আকরাম — মাতৃছায়া হাসপাতাল
এছাড়াও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সহকারীরা ক্যাম্পে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
ড্যাব, চাঁদপুর জেলা শাখার অন্যতম সংগঠক ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেন
“মেডিকেল ক্যাম্প একটি চলমান কর্মসূচি। জাতীয়তাবাদী চিকিৎসকদের এ সংগঠন সবসময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে। অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল প্রদান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানের মাধ্যমে ড্যাব আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে।”
সবশেষে ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী সুন্দর ও সুশৃঙ্খল মেডিকেল ক্যাম্প সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য ফরিদ আহমেদ বেপারী, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সহ-সভাপতি মো. রব মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ভুট্টু শেখ, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিক মিজি, সাধারণ সম্পাদক মো. মেহেদী মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক রাজিব দাস, আবু জাফর খান,
২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল হোসেন খান, সহ-সভাপতি মানিক সর্দার, ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভিন বেগম, সাধারণ সম্পাদক কুলসুম বেগম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ জিসান, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল হাওলাদার, রাজিব শেখসহ ১ ও ২নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



