চাঁদপুর শহরের আসাম স্টোরের মালিক আব্দুল মালেক মানিক গুরুতর অসুস্থ : ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আসাম স্টোরের মালিক সেবা সিটি এন্ড খান ফ্লাট মালিক সমিতির সদস্য স্থানীয় বিএনপির নেতা আব্দুল মালেক মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ।

সম্প্রতি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করেছে ।

চাঁদপুর সেবা সিটি এন্ড খান ফ্লাট মালিক সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন মানিক গতকাল শনিবার দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছে ।

তিনি দৈনিক চাঁদপুর খবরকে জানান , আসাম স্টোরের মালিক আব্দুল মালেক মানিক গুরুতর অসুস্থ । সে আমার ছোট বোনের জামাই । তার পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে । তার কিডনী ও পিত্তথলিতে পাথর পাওয়া গেছে । ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার চিকিৎসা চলছে ।

তিনি পরিবারের পক্ষ থেকে অসুস্থ আব্দুল মালেক মানিকের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন । এ ছাড়াও চাঁদপুর সেবা সিটি এন্ড খান ফ্লাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রুশদীও তার সুস্থতা জন্য দোয়া কামনা করেছেন ।

সম্পর্কিত খবর