
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীর কৃতিসন্তান , সাবেক ছাত্রদলের নেতা স্থানীয় বিএনপির সাবেক সভাপতি বিশিস্ট সমাজসেবক মরহুম আবুল হাশেম রুশদী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর শুক্রবার ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৮ নভেম্বর সদর উপজেলার শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদে বাদ জুমআ দোয়া ও মিলাদ আয়োজন করেছে মরহুমের ভাতিজা চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী।
তিনি উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার মুসুল্লীদের আমন্ত্রন জানিয়েছেন । এছাড়াও একেইদিন ঢাকায় এতিমদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে । গতকাল বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন তার বড় ছেলে প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ।
উল্লেখ্য, গত ২৮নভেম্বর সকাল ৭টা ২০মিনিটের সময় স্ট্রোক করে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রদলের নেতা আবুল হাশেম রুশদী ইন্তেকাল করে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫৮বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



