শাহতলী বাজার রেলগেইটে গেটম্যান মোবারকের গাফিলতিতে মেঘনা ট্রেন দুর্ঘটনা : গুরুতর আহত ২

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর সদর উপজেলার শাহতলী রেল স্টেশন সংলগ্ন শাহতলী বাজার রেলগেইটে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (আন্তনগর) ট্রেন ও মোটর সাইকেলের সংঘর্ষে ভয়াভয় দূর্ঘটনা ঘটেছে। এতে মোটর সাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়।

গতকাল ২৬নভেম্বর (বুধবার) রাত সাড়ে ৯টায় শাহতলী বাজার রেলগেইটের দায়িত্বপ্রাপ্ত গেইটম্যান মোবারক এর গাফলতিতে এ দূর্ঘটনা ঘটে। তার বিরুদ্ধে বিভাগয়ি ব্যবস্থার দাবী উঠেছে।
বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ট্রেন চলাচলের সময় গেইটম্যান মোবারক গেইটের ব্যারিয়ার না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

গুরুতর আহত মো: আবুল কালাম হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ডাসাদী গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা।
অপরজন মোটর সাইকেল আরোহী মো: সবুজ মৃধা শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি মৃধা বাড়ির দেলোয়ার হোসেন মৃধার ছেলে।
ঘটনার পর থেকে গেটম্যান মো. মোবারক পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার রেলগেটে রাত সাড়ে ৯টায় দিকে গেটম্যান মোবারক দায়িত্বরত অবস্থায় ছিলেন না। এ সময় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় গেটব্যারিয়ার দাঁড় করানো অবস্থায় ছিল। ওই সময় চাঁদপুর থেকে পাইকদি গামী মোটর সাইকেল রেললাইন পার হতে গেলে দুর্ঘটনায় পতিত হয়। এতে মোটর সাইকেল চালক মো: আবুল কালাম হাওলাদার গুরুতর আহত হয়, তিনি আশংকাজনক অবস্থায় রয়েছেন। অপরজন মোটর সাইকেল আরোহী মো: সবুজ মৃধা গুরুতর আহত হয়েছেন। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত খবর