চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ বুধবার ২৬ নভেম্বর সকাল ৯ টা হতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শহরের ওয়্যালেস এলাকায় অভিযানে লাইসেন্স বিহীন সিএনজি, হেলমেট বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন যানবাহকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজ আলম জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযানে বিভিন্ন অভিযোগে ৩টি যানবাহন কে আটকে এবং ৪ মামলায় অভিযুক্ত চালকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ট্রাফিক সার্জন জব্বর মিয়া সহ ট্রাফিক বিভাগের সদস্যগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর