
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদের ভূমি অফিসার মিজ্ উজালা রাণী চাকমা।
১৬নভেম্বর (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
জানা গেছে, যায়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে এম.বি.এ. এবং ২০১৬ সালে ৩৪তম বিসিএস সম্পন্ন করেন। তিনি রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সোনাইছড়ি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বর্তমানে রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদের ভূমি অফিসার পদে দায়িত্ব পালন করছেন৷



