
মহসিন হোসাইন: চাঁদপুর ফরিদগঞ্জে খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিদর্শন গতকাল (১৯ নভেম্বর ২০২৫ ) তারিখে একটি গুরুত্বপূর্ণ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা।
পরিদর্শনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকল্পিতভাবে তত্ত্বাবধান, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী করা, অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের মোবাইল এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখা, শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা তৈরি করা, শিক্ষকদের সময়মত শিক্ষা প্রতিষ্ঠানে আসা, প্রস্তুতি নিয়ে আসা এবং নির্ধারিত সময় পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করা, খেলাধুলা ও শরীরচর্চা, সহপাঠক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।



