শাহমাহমুদপুরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চাঁদপুর -৩ নির্বাচনী আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে ৫ ও ৬ নং ওয়ার্ডের পাইকদি ভোট কেন্দ্রের প্রচারণা কমিটির উদ্যোগে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সার্বিক তত্ত্বাবধানে ৫নং ওয়ার্ড পাইকদিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ৫নং ওয়ার্ডের মিজি বাড়ি থেকে শুরু করে ৫নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন। ওই সময় নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করতে ধানের শীষই একমাত্র ভরসা। তাই আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করা এখন অত্যন্ত জরুরি।”

নেতাকর্মীরা আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নে যে নেতৃপরায়ণতা, নিষ্ঠা ও দৃঢ়তায় অবিচল থেকেছেন—তিনি শেখ ফরিদ আহমেদ মানিক। একজন সৎ, নিবেদিতপ্রাণ ও যোগ্য প্রার্থী হিসেবে তিনি এ এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এলাকার উন্নয়নকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষ প্রতীকে তার জন্য ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজান পাটোয়ারী, যুব বিষয়ক সম্পাদক রুবেল পাটোয়ারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপাদার, সাধারণ সম্পাদক মমিন খান, সাংগঠনিক সম্পাদক শরীফ পাটোয়ারী, স্বপন মাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের নেতা নোমান মাল, কৃষক দলের সভাপতি আলী আক্কাস গাজী, ছাত্রদলের সভাপতি রায়হান সহ প্রমুখ।

সম্পর্কিত খবর