
স্টাফ রিপোটার : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় গণফোরাম সারা বাংলাদেশে ১৩৩ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম এই প্রার্থিতা তালিকা প্রকাশ করেন।
দলের শীষ নেতাদের মধ্যে চাঁদপুর – ৩ আসনের উদীয়মান সূর্য মার্কার প্রার্থী হিসেবে অ্যাড. সেলিম আকবরের নাম প্রকাশ কর হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী এই তালিকা প্রকাশ করেন।
রোববার রাতে এক প্রতিক্রিয়া অ্যাড. সেলিম আকবর এ প্রতিবেদক কে জানান, আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার ইনশাল্লাহ ২২শে নভেম্বর। প্রাথমিকভাবে আমি মনে করি দল আমাকে কাজের মূল্যায়ন করেছে। ভবিষ্যতে গণফোরামের কার্যক্রম আরো যাতে গতিশীল করা হয় এবং চাঁদপুর সদর- হাইমচর বাসীদের জন্য স্থানীয় ও জাতীয়ভাবে কাজ করার একটা দায়বদ্ধতা বেড়ে গেল।
চাঁদপুর ও হাইমচরবাসী যাতে বৈষম্য শিকার না হয় এবং কোন দলীয় বিবেচনার জনগণকে বিচার না করে সাম্যের ভিত্তিতে যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্য সবার দোয়া ও সহযোগীতা চাই



