ড্যাব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর খবর রির্পোট: দেশব্যাপী ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় ড্যাব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যানমূলক কার্যক্রমের অংশহিসেবে ফ্রি ডক্টর মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও অন্যতম সংগঠক ডাঃ সৈয়দ আহমদ কাজল এর প্রচেষ্টায় চাঁদপুর সদর উপজেলার ৭নং ওয়ার্ডের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টা থেকে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল মেডিকেল ক্যাম্প সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও জনগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার সংগঠক ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেছেন, মেডিকেল ক্যাম্প একটি চলমান কর্মসূচি। জাতীয়তাবাদী চিকিৎসকদের এ সংগঠন সব সময় বিভিন্ন জনকল্যান মূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে। অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন, শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন ও বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদানের মাধ্যমে ড্যাব সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত।

অনুষ্ঠানে চিকিৎসকদের ব্যবস্থাপত্রের সাথে সাথে বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। এক ঝাঁক মেধাবী চিকিৎসকের সমন্বয়ে গড়া এ টীম থেকে ৭নং ওয়ার্ড এর শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।বিনামূল্যে সেবা ও ঔষধ পেয়ে স্থানীয় জনগন ড্যাব নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় চিকিৎসক দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ নূরে আলম মজুমদার, চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ হারুন অর রশীদ, নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ ওমর ফারুক সবুজ, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের ডাঃ এ কে এম জিলানী, চক্ষু হাসপাতালের ডা: মাহফুজ, মেডিসিন ডা: মো. ইফতেখারুল আলম, প্রিমিয়ার হাসপাতালের ডাঃ বাঁধন, গাইনী ডাঃ সামিয়া, মা ও শিশু হাসপাতালের ডাঃ সিজান, মাতৃছায়া হাসপাতালের ডাঃ আকরাম।

এছাড়াও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সহকারীরা সার্বিক সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর