
চাঁদপুর খবর রিপোর্ট : আজ রোববার (১৬ নভেম্বর ২০২৫খ্রি.) চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের শেষ কর্মদিবস। তিনি আজ চাঁদপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে ডিডিএলজি (উপ-সচিব) গোলাম জাকারিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিবেন।
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার যোগদানের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন। গতকাল চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে দৈনিক চাঁদপুর খবরে এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি আগামী কাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫খ্রি.) তিনি চাঁদপুরে যোগদানের সম্ভাবনা রয়েছে।
মোঃ গোলাম জাকারিয়া (পরিচিতি-১৬৩৬৩), উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁদপুর তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর এর রুটিন দায়িত্ব পালন করবেন। তিনি একেই সাথে চাঁদপুর ভারপ্রাপ্ত ডিসিসহ ৪টি গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করবেন ।
তিনি এ ছাড়াও চাঁদপুরে পৌর প্রশাসক,চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ডিডিএলজি।



