ফরিদগঞ্জে দাড়িপাল্লা প্রতীকে গণসংযোগে এমপি পদপ্রার্থী মাও.বিল্লাল হোসাইন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাড়িপাল্লা প্রতীকের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

০৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তিনি ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর, ৯নং ওয়ার্ড,মনতলা বাজার জনগনের সাথে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন।

গনসংযোগ ও পথসভায় মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল, শিবিরের সাবেক শহর সভাপতি ওমর ফারুক ও ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর