কচুয়া রাহিমা নগর উবি পরিদর্শণে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

মহসিন হোসাইন : চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাহিমা নগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকল্পিতভাবে তত্ত্বাবধান, শ্রেণিকক্ষকেন্দ্রিক পাঠদান, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষকদের হোম ভিজিটিং কার্যক্রম জোরদার, অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে বিরত রাখাসহ নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি শিক্ষকদের সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া, প্রস্তুতি নিয়ে পাঠদান করা এবং নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও সহপাঠক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে জেলা শিক্ষা অফিসার দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত খবর