
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প থেকে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনসটিটিউট মিলনায়তন,চাঁদপুর এ জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্য গ্রাম আদালত বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ০৫নভেম্বর তারিখে শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মোঃ. গোলাম জাকারিয়া ।
এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ গোলাম জাকারিয়া , উপপরিচালক সমাজসেবা চাঁদপুর মোঃ নজরুল ইসলাম খাঁন ও উপপরিচালক যুব উন্নয়ন চাঁদপুর সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ভাবে সহায়তা করেন-মমতাজ বেগম জেলা ম্যানেজার,ও উপজেলা সমন্বয়কারীগণ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ,চাঁদপুর।
আলোচ্য বিষয় গুলো হলো–গ্রাম আদালত, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ,গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা,দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারা সমূহ,গ্রাম আদালত গঠন প্রক্বিভিন্ন রেজিষ্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালত অবমাননার জরিমানা, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা, ফৌজদারী ও দেওয়ানী মামলা অনুশীলন, সেশন অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত,এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, প্রতিটি শেসনের জন্য আলাদা আলাদা ভিডিও ইত্যাদি।



