চাঁদপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী এসএমএন জামিউল হিকমা সহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী, জেলা রোভার কমিশনার শোয়েব আহমেদ, সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা, সহকারী জেলা কমিশনার গন, জেলা কোষাধ্যক্ষ আঃ মান্নান, জেলা স্কাউট লিডার মোঃ ওয়ালিদ হোসেন, জেলা কাব লিডার মোস্তফা কামাল, বিভিন্ন উপজেলার কমিশনার গন,এল.টি প্রতিনিধি আলম আরা সাফি এল.টি,সহযোজিত সদস্য সামছুল আমীন এল.টি সহ নির্বাহী কমিটির সদস্যগণ।

সভায় ২০২৫- ২৬ এর বাজেট এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। পরে সবশেষে সভার সভাপতি জেলার ২৬ জন অ্যাডাল্ট অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সনদ ও পদক বিতরন করেন।

সম্পর্কিত খবর