শাহমাহমুদপুর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টারের দাফন সৌদির মক্কায় সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও নিবাসী, চাঁদপুর গনি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪নভেম্বর (মঙ্গলবার) মরহুমের জনাযার নামাজ সৌদি আরবের মক্কা শহরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে মক্কা শহরে দাফন করা হয়।

উল্লেখ্য, আব্দুর রশিদ মাস্টার গত ২১শে অক্টোবর সৌদির ওমরা পালন করেন। পুনরায় দ্বিতীয়বার ওমরা পালনের উদ্দেশ্যে এহরাম পরিধানরত অবস্থায় ইন্তেকাল করেন।

সম্পর্কিত খবর