জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা

চাঁদপুর খবর রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) লায়ন মো. হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করেছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

আগামী নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমে মানিক বলেন, ‘দলের মহাসচিব পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, ‘দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। চাঁদপুরের সব আসনই বিএনপির ঘাঁটি। এখন সবাই একসঙ্গে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

সম্পর্কিত খবর