চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন পেলেন আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন

শামীম আহমেদ জয় : চাঁদপুর জেলার (মতলব উত্তর ও দক্ষিন) নিয়ে গঠিত সংসদীয় আসন চাঁদপুর-২। এ আসনে দলীয় মনোনয়ন নিয়ে কেন্দ্রীয় ও জেলার নেতাদের ঘিরে নানা জল্পনা কল্পনা ছিল। তাদের সমর্থিত নেতা কর্মীদের মধ্যেও ছিল চরম উত্তেজনা। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলটির মনোয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন ।

সোমবার ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষনা দেওয়া হয়। আওয়ামীলীগের দীর্ঘ ১৬ বছরের দমন-পীড়নের রাজনীতিতে নিজ উপজেলা, জেলা এমন কি বিভাগীয় পর্যায়ে সক্রীয় ভূমিকা পালন করেছেন আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন । যে কারণে পুরোনোতেই আস্থা রেখেছে বিএনপি এমনটাই মনে করছেন নেতাকর্মীরা। মনোনয়নের খবর পেয়ে আনন্দে ভাসছেন আলহাজ্ব ডঃ জালাল উদ্দিনের অনুসারীরা।

বিএনপির কঠিন সময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে পিচ পা হননি। টেলিভিশন টকশো ও গণযোগাযোগের মাধ্যমেও দলের পক্ষে আর সরকারের বিপক্ষে কথা বলেছেন । ২০১৪ সালের ৫ জানুয়ারির আওয়ামীলীগের একতরফা নির্বাচনের প্রতিবাদে চলমান আন্দোলন সংগ্রামেও তিনি উল্লেখযোগ্য ভুমিকা রাখেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতা কর্মীদের ধারণা নিজ উপজেলার পাশাপাশি জেলাও বিভাগের দলীয় কার্যক্রম ও মামলা হামলার শিকার হয়েও রাজনীতিতে সক্রিয় থাকায় জালাল উদ্দিন কে সঠিক মুল্যায় করেছে বিএনপি।

মনোনয়ন প্রাপ্তির বিষয় নিশ্চিত করে উপজেলার দলীয় নেতাকর্মী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সম্পর্কিত খবর