
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিপলেট বিতরণ করা হয়েছে।
গতকাল ২নভেম্বর (রবিবার) রামপুর ইউনিয়নের আলগী গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা(এমএ এমফিল)।
গণসংযোগ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
তিনি বলেন ,বিএনপি এদেশে সবচেয়ে জনপ্রিয় দল । আগামী জাতয়ি সংসদ নিবাচনে ধানের প্রাথীকে বিজয়ী করুন । মহিলা ভোটাররা সব সময়ই ধানের র্শীষে পক্ষে আছে ,আগামীতে থাকবে । এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।



