মতলবে দারুন সুন্নাহ মডেল মাদ্রাসার ভবনের শুভ উদ্বোধন

সমির ভট্টাচার্য্যঃ চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, আমরা মাদ্রাসা গুলোকে গুণগত মান নিয়ে পড়ালেখা করার জন্য পাঠদান করাবো। আমাদের ছেলেরা শুধু বাংলাদেশ নিয়ে কম্পিটিশন করবে না বিশ্বের সাথে কম্পিটিশন করবে আর সেই অনুযায়ী মনযোগ দিয়ে পড়া লেখা করতে হবে। শুধু কোরআন পড়লে হবে না তার অর্থ জানতে হবে, যারা পড়বে তারা অর্থ জানবে। তাকে যোগ্য মানুষ হিসেবে গড়তে হবে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ, শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়তে না পারলে তার ধ্বংস অনিবার্য। তাই আসুন প্রত্যেকটা শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলি।

শনিবার (১ নভেম্বর ২০২৫) মতলব পৌরসভার বাবুরপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ঢাকার পরিবেশবিদ এবং নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের সভাপতিত্বে মুতাছিম বিল্লাহ ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মুমতাহিনা পৃথুলা, মাদরাসাতুন নাসিয়া চেয়ারম্যান শায়খ কাওসার আহমেদ, ঢাকা ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ডক্টর নূরে আলম মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলার আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, ঢাকা ইডেন কলেজের অধ্যাপক শামসুন্নাহার,

উপাদি উত্তর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, মাদ্রাসার সহ-সভাপতি আবুল কালাম, মোঃ সামসুদ্দিন, সেক্রেটারি আনোয়ারুল মামুন শফিক মিয়াজী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, দিপু সরকার, মাদ্রাসার জয়েন সেক্রেটারি ফরিদ মিয়াজী, শাহপরান মিয়াজি, খালেক মিয়াজী, ব্যবসায়ী আলী আক্কাছসহ সুধীজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর