চাঁদপুরে খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নতুন বাজার এলাকায় গতকাল বিকালে খেলাফত মজলিসের উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর আসনের প্রার্থী তোফায়েল আহমদ (দেয়াল ঘড়ি প্রতীক)।

নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো নতুন বাজার এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় ব্যবসায়ী, তরুণ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তোফায়েল আহমদের পাশে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রার্থী তোফায়েল আহমদ বলেন, “খেলাফত মজলিস ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, জনগণের সেবা।

দেয়াল ঘড়ি প্রতীক শুধু সময়ের নয় — পরিবর্তনের প্রতীক। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সততা ও দ্বীনের আলো প্রতিটি ঘরে পৌঁছাবে ইনশাআল্লাহ”।সকল ধর্ম বর্ণ পথ ও মতের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমার অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরও বলেন, “জনগণের অধিকার, শিক্ষার প্রসার, কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই— চলো সবাই একসাথে বলি, ভোট দিই দেয়াল ঘড়িতে, ন্যায়ের পথে চলি।”
গণসংযোগ চলাকালে এলাকাবাসীর সঙ্গে প্রার্থী ও দলের নেতৃবৃন্দ মানুষের দ্বারেদ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং জনগণের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন , সহ সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, শহর সভাপতি মাওলানা সুলতান আহমদ ,শহর সেক্রেটারি মাও রফিকুল ইসলাম , হাফেজ ফয়েজ মো হামেদ , আব্দুল হামিদ হিলাল উদ্দিন যুবমজলিসের জেলা সেক্রেটারি মোঃ আবু বকর খান সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর