ওমরাহ পালনে সৌদিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টারের ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও নিবাসী, চাঁদপুর গনি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি….রাজিউন।)

তিনি ওমরাহ সফরে মদীনা হয়ে মক্কায় এসে গত ২১শে অক্টোবর ওমরা পালন করেন। পুনরায় দ্বিতীয়বার ওমরা পালনের উদ্দেশ্যে এহরাম পরিধানরত অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন শাহাতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি।

সম্পর্কিত খবর