চাঁদপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ

আহম্মদ উল্যাহ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত যুব সংগঠনদের যুব কল্যাণের জন্য বুধবার (৩০ অক্টোবর২০২৫) চাঁদপুর জেলা যুব ভবন সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
এসময় চাঁদপুর জেলার ৮ টি উপজেলার ১৯টি সংগঠনকে চেক বিতরণ করেন।

চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ভবনের ডিভিসি মোঃ কফিল উদ্দিন, সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া। এছাড়াও ৮ উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জেলার যুব সংগঠন প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুব সংগঠনগুলো জেলার যুব সমাজকে সচেতনতায় আরো এগিয়ে আসতে হবে। আরো বেশি বেশি সংগঠন করতে উদ্ভুদ্ধ করতে হবে, তাতে সমাজের অন্যায়মূলক কাজ কিছুটা হলেও লাঘব হবে।

সংগঠন থেকে বক্তব্য রাখেন সোনালী সুদিন সংগঠনের চেয়ারম্যান এমএ হানিফ, ফরিদগঞ্জ অনন্যা যুবকল্যাণ সংঘের সভাপতি রাবেয়া বেগম। উপজেলা যুব উন্নয়ন অফিসারের পক্ষে জনাব মোঃ ফেরদৌস আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর