জাকের মঞ্জিলের কর্মী গ্রুপ চাঁদপুর জেলার উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলছা

স্টাফ রিপোর্টার : আল্লাহ আকবর, নারায়ে রিসালাত – ইয়া রাসুলুল্লাহ (সাঃ), ইসলাম, ঈমান, এহসান, দ্বীন ইসলাম-জিন্দাবাদ, তরিকায়ে নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া- জিন্দাবাদ, মাজহাবে খাজাবাবা- জিন্দাবাদ এ স্লোগানে…… শাহান শাহে তরিকত, বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব – জিন্দাবাদ, খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ – জিন্দাবাদ। মহা পবিত্র বিশ্ব উরস শরীফ – ২০২৬ ইং এর দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে গত ২৬ অক্টোবর রবিবার বাদ আছর চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ চাঁদপুর জেলার উদ্যোগে দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হয়।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম আলহাজ্ব মুখলেছুর রহমান মজুমদারের সভাপতিত্বে ওয়াজ ফরমাইবেন ও নসিহত করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও কেন্দ্রীয় জলছা প্রধান মুফতি মাসুদুর রহমান হামিদী,বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মুফতী মাওলানা বেল্লাল হোসেন আনসারী, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম আলহাজ্ব হাসান সিরাজী, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মাওলানা হাফেজ আব্দুলদধ হাই।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশেষ প্রতিনিধি নাসিমুল গনি নয়ন, ভক্ত আবুল কাসেম, বিশেষ মেহমান চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। মুখ্যপত্রের একান্ত সচিব জসীম উদ্দিন জুয়েল।

সার্বিক ব্যবস্থানায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ চাঁদপুর জেলার কর্মী প্রধান রুহুল আমিন সোহাগ, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ চাঁদপুর জেলার সহকারী কর্মী প্রধান ব্যবস্থানা এনায়েত মজুমদার।

সম্পর্কিত খবর