চাঁদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ইব্রাহিম খান : চাঁদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গতকাল সোমবার (২৭ অক্টোবর ২০২৫খ্রি.) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই নির্বাচন আমাদের খুব সন্নিকটে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান গতকাল স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন যে আপনারা কি নিজেরা নিজেরা ঝগড়া বিভেদ না করে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারবেন কিনা? আমরা সকলেই বলেছি আমরা পারবো। যুবদলের নেতাদের বলবো সামনে নির্বাচন আপনারা জনগণের কাছে যান মানুষের বাড়ি বাড়ি যান।

তবে যাদের বিরুদ্ধে কমপ্লেইন আছে, যারা মাদকের সাথে জড়িত চাঁদাবাজের সাথে জড়িত এমনকি যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আছে তারা ধানের শীষের ভোট চেতে জনগণের কাছে যাবেন না। আপনারা ধানের শীষের পক্ষে ভোট চাইবেন । মনে রাখবেন কোন ব্যক্তি অপরিহার্য নয়। বাংলাদেশের জনগণের জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমান ও ধানের শীর্ষ অপরিহার্য।

তিনি আরো বলেন, আগামী দিনের তারুণ্যের যে চাওয়া সেই চাওয়ার প্রতিফলন করতে হলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদপুরে যুবদল অত্যন্ত শক্তিশালী। তারপরও যদি কারো প্রতি কারো কোন ভুল বোঝাবুঝি থেকে থাকে যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন আপনারা মনিটরিং করবেন। যেন সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে কাজ করতে পারি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ বিএনপির, যুবকদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপূর্বে সদর উপজেলা যুবদলের নেতৃত্বে ১৪টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতৃত্বে ১৫টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়। সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর