বাবুরহাটে ফ্ল্যাট বাসায় চুরি : আসল চোর এখনো পলাতক!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ফ্ল্যাট বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় আসল চোর এখনো পলাতক!। ফ্ল্যাট বাসার সিসি ক্যামেরার ফুটেজে ধারণ করা ভিডিও দেখে উল্টে যায় পুরো তদন্তের দিক। সনাক্তকৃত চোরের বাড়ি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে।

চোরের নাম আশিক। তাকে আটক করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করছে পুলিশ।

গত ২১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা প্রায় সাতটা। ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পাশে একটি ভবনের চতুর্থ তলায় চুরি হয়। ঘটনার পর পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে শাহমোহাম্মদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের দুই শিক্ষার্থী রিমন ও কাশেম পাটোয়ারীর ছেলে আরাফ উদ্দিনকে আটক করে।

তবে ঘটনাটা এত সহজ ছিল না। ফুটেজে দেখা যায়, রিমন ও আরাফ তখন ওই এলাকায় বাসা ভাড়া খুঁজছিল। তারা এক বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়, কিন্তু সাড়া না পেয়ে চলে আসে। ঠিক সেই মুহূর্তে, উপরের ফ্ল্যাটে চোর আশিক চুরি শেষ করে নিচে নেমে যায়! দুটো ঘটনাই একসাথে ক্যামেরায় ধরা পড়ে, আর সেই কাকতালীয় মুহূর্তেই বদলে যায় সবকিছু।

ফুটেজ দেখে পুলিশ দ্রুত তাদের সন্দেহভাজন মনে করে গ্রেফতার করে। কিন্তু পরবর্তীতে আশেপাশের অন্য সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায় রিমন ও আরাফ একাধিক বাসায় ভাড়া নিতে গিয়েছিল, কোনো অপরাধে তারা জড়িত নয়। এলাকাবাসীও জানিয়েছে, দুই যুবক সম্পূর্ণ নিরপরাধ। তারা শুধু ভাড়া খুঁজছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে চোরের সাথে একই ফ্রেমে পড়ে যায়। এখন পুলিশ বলছে, তদন্ত চলছে, প্রকৃত চোরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রিমন ও আরাফের বিষয়ে মানবিক বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে এলাকাবাসী ও বাড়ির মালিক স্পষ্টভাবে দাবি করেছেন“এই দুই যুবক নির্ধোষ, তাদের মুক্তি দেওয়া হোক।” চুরির আসল রহস্য অবশেষে উন্মোচিত হলেও, প্রকৃত চোর আশিক এখনো পলাতক।

প্রসঙ্গত, সন্দেহজনকভাবে আটক ১। রিমন হোসেন রকি খান (২০), পিতা-সিরাজুল ইসলাম, ২। আরাফ উদ্দিন প্রকাশ নয়ন (২০), পিতা-কাশেম পাটোয়ারী, উভয় সাং-শাহতলী, ৪নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউপি, থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জানা গেছে, ছাত্র রিমন হোসেন রকি খান কলেজে পড়ে। অপর ছাত্র আরাফ উদ্দিন প্রকাশ নয়ন শাহতলী কামিল মাদরাসার ছাত্র। আটককৃতদের এক জনের আপন ভাই জানান, আমার ভাই কাউকে না জানিয়ে বিবাহ করায় বাসা ভাড়ার উদ্দেশ্যে ওই ফ্লাটে যায়। বাসার মালিকের সাথে ভাড়া চুক্তি হয়। কিন্তু আমার ভাইকে চুরির কাল্পনিক অভিযোগে সন্দেহজনকভাবে আটক করে কারাগারে পাঠায়। এটি আমাদের পরিবারের সম্মান হানির ঘটনা ঘটে। তার জীবন নিয়ে সন্দিহানের মধ্যে আছে পরিবার। কারণ আটকের ঘটনায় লোকলজ্জার ভয়ে কোন অপ্রতি ঘটনা ঘটায় কিনা।

বাবুরহাটের বাসিন্দা বাড়ির মালিক আমি আবুল খায়ের (৭০) তাদের জন্য প্রত্যয়ন প্রদান করেন। প্রত্যয়নে উল্লেখ্য করা হয় যে, গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫খ্রি.) সন্ধ্যা ৭.০০-৭.৩০ ঘটিকার মধ্যে ১) রিমন হোসেন রকি খান ২) আরাফ উদ্দিন (নয়ন) বাসা ভাড়া নেওয়ার জন্য আমার মালিকীয় দখলীয় ৪ তলা বিশিষ্ট বিল্ডিং-এ বাসা ভাড়া নেওয়ার জন্য প্রবেশ করে। পরবর্তীতে আমার বিল্ডিং এর ৪র্থ তলার পূর্ব পাশের একটি রুম ভাড়ার কথাবার্তা চূড়ান্ত হয়ে ৩,৫০০/- টাকা নির্ধারনক্রমে অগ্রিম হিসাবে ১০০০/- টাকা আমাকে প্রদান করেন।

বাড়ির মালিক আবুল খায়ের হোল্ডিং নং- ১০০০, আশিকাটি পোঃ-বাবুরহাট-৩৬০২, চাঁদপুর পৌরসভা, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। এই প্রত্যয়ন থেকে স্পস্ট যে, তারা বাড়ির মালিককে কাছে বাসা ভাড়ার জন্য গিয়েছেন। কিস্তু সন্দেহজনকভাবে নিরাপরাধ দুই জন ছাত্রের বিরুদ্ধে চুরির কাল্পনিক অভিযোগ এনে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা খুবই উদ্বেগের বিষয়। সিসি ক্যামেরায় তারা ওই বাসায় ভাড়ার জন্য গেছে, সেটাই দেখানো হয়েছে। এই ঘটনাটি চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে অবগত করা হয়েছে।

সম্পর্কিত খবর