চাঁদপুরে দাওয়াতুল খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা

ইব্রাহিম খান : চাঁদপুরে গাউসিয়া কমিটির আয়োজনে দাওয়াতুল খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ অক্টোবর শনিবার শহরের খালিশাডুলি এলাকায় কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।

এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে আমাদের আনজুমানের আন্ডারে ৫০০ মাদ্রাসা চলতেছে। আপনারা প্রশিক্ষণ নিয়ে যার যার এলাকায় তা বাস্তবায়ন করবেন। আর আপনি যদি এটি করেন তাহলে মানুষ কিন্তু আপনার দ্বারা অনেক কিছু জানতে পারবে ।

শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবেনা।এটিকে ছড়িয়ে দিতে হবে।সারা বাংলাদেশে আনাছে কানাছে ছড়িয়ে দিতে হবে।
দাওয়াতে খায়র গাউসিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আ ন ম সাইফুল্লাহর পরিচালনায় প্রশিক্ষক ছিলেন দাওয়াতে খায়র কেন্দ্রীয় কমিটির সচিব মাওলানা ইমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি শাহজাহান তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আহলে সুন্নাত আল জামাত এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এই প্রশিক্ষণে জেলার প্রায় ১০০ জন মুয়াল্লিম অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর