চাঁদপুর জেলা তাঁতীদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ও ঢাকা মহানগর (দক্ষিণ) তাঁতীদলের আহবায়ক কাজী রেজাউল করিম রানার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় চাঁদপুর জেলা তাঁতী দলের উদ্যোগে বাবুরহাট মোবারক মার্কেটে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তাঁতীদলের সভাপতি আবুল কালাম।

কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ও জেলা তাঁতীদলের সভাপতি আবুল কালাম বলেন, ১৭বছর আওয়ামী বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে রেজাউল করিম রানার ভূমিকা ছিল অপরিসীম। পরীক্ষিত এই নেতাকে হারিয়ে বিএনপি’র অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হবার নয়। এই নেতার রুহের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশে যেন একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন হয় এই দোয়া কামনায় চাঁদপুরবাসীসহ দেশবাসী ও দেশের বাহিরে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

দোয়া পরিচালনা করেন বাবুরহাট মসজিদের ইমাম।

মিলাদ ও দেয়া পরিচালনাা করেন মাল বাড়ি জামে মসজিদে ইমাম হাফেজ ইসমাইল গাজী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আরিফ ইকবাল লিটু তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের কাজী, ইলিয়াস পাটওয়ারী, মনির হোসেন পাটওয়ারী,অলিউল্লাহ চৈয়াল,হাজী ইলিয়াস মিজি,শাহাদাত গাজী, বিল্লাল খান,সবুজ ভুঁইয়া,

মহসিন গাজী, হানিফ গাজী, আব্দুস সাত্তার মিয়াজী, কামরুল ইসলাম,আব্দুল মন্নান মিজি,জজ তপদার,সিদ্দিকুর রহমান,সোহাগ গাজী সহ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর