ইসকনকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে জেলা হেফাজতে ইসলামের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : শহীদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর, গাজীপুরে মসজিদের খতিব কে গুম করে হত্যার চেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্ঘবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৪ শে অক্টোবর)শহরের বাইতুল আমিন চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানার লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি নুর আলমের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম,

সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ, শহর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ, জেলা-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা, প্রচার সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ ইসমাইল, মোঃ আবু বকর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে , যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইস্কনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে,দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
সমাবেশ শেষে একটি বিশাল রেলি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ইলিশ চত্বর মোড়ে এসে দোয়া মোনাজাতের মধ্য সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর